আগামী সপ্তাহে পেট্রোবাংলার সরকারিভাবে ঘোষণার সম্ভাবনা
কৈলাসটিলা ও হরিপুরে বিশাল তেলের মজুদ আবিস্কার
-- উত্তরপূর্ব প্রতিবেদন
আধুনিক পদ্ধতিতে ভূকম্পন জরিপের মাধ্যমে (থ্রি ডি সার্ভে) বাপেক্স কৈলাসটিলা ও সিলেট (হরিপুর) ক্ষেত্রে তেলের এ মজুদ সম্পর্কে নিশ্চিত হয়েছে। ক্ষেত্র দুটির মধ্যে কৈলাসটিলায় মজুদ ১০ কোটি ৯০ লাখ ব্যারেল তেলের মধ্যে ৪ কোটি ৪ লাখ ব্যারেল উত্তোলনযোগ্য। এক্ষেত্রে ৩ হাজার ২০০ মিটার থেকে ৪ হাজার মিটারের মধ্যে তিনটি তেলের স্তর রয়েছে। এ ছাড়া আরও একটি স্তরে গ্যাসের নিচেই রয়েছে তেলের মজুদ। সিলেট ক্ষেত্রে ২ কোটি ৮০ লাখ ব্যারেলের
কোর্ট পয়েন্টে গাড়ি ভাংচুর
ছাত্রদলের ৬০ জনের বিরুদ্ধে মামলা
-- উত্তরপূর্ব প্রতিবেদন
বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের গত বৃহস্পতিবার জেল হাজতের প্রেরণের প্রতিবাদে নগরীর কোর্ট পয়েন্টে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সরকারী গাড়ি ভাংচুরের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের আহবাহকসহ বিএনপির ৬০ নেতাকর্মীদের আসামি করে দ্রত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। এসএমপির পুলিশ পরিদর্শক (টহল) মো. আশিদুর রহমান বাদি হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরোও ৫০/৬০ জনকে আসামি করে সিলেট কোতোয়ালী মডেল থানায় এ মামলাটি দায়ের করেন। নং- ২১ (১৬/০৫/১২)।
দেশে ফিরে দেখলাম সারি সারি কবর: হাসিনা
-- উত্তরপূর্ব ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার প্রায় ৬ বছর পর দেশে ফেরার সেই দিনটির স্মৃতিচারণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণভবণে শুভেচ্ছা বিনিময় করতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বসে আবেগাপ্লুত কণ্ঠে বঙ্গবন্ধুকন্যা বলেন, “যখন দেশে ফিরে আমার বাবা-মাকে দেখার কথা, তখন আমি দেখলাম সারি সারি কবর।” (খবর : বিডিনিউজ)
সিলেটে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত
-- উত্তরপূর্ব প্রতিবেদন
কোনো প্রকার অনভিপ্রেত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সিলেটে গতকাল বৃহষ্পতিবার ১৮ দলীয় জোটের হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে এক বিএনপি নেতাকে আটক করলেও পরবর্তীতে তাঁকে ছেড়ে দেওয়া হয়। দিনব্যাপি নগরীর রাজপথ ছিলো পুলিশের দখলে। পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিল করেছেন বিএনপি-ছাত্রদল নেতাকর্মীরা। তবে মিছিলগুলো পুলিশি বাধার কারণে নগরীর প্রাণকেন্দ্র কোর্টপয়েন্ট পৌঁছার পূর্বেই চৌহাট্টা থেকে জিন্দাবাজার মোড়ে গিয়ে শেষ হয়েছে।
ছাতক-দোয়ারায় বিএনপির বিবদমান দু’গ্রুপ
ইলিয়াস ইস্যুতেও ঐক্যবদ্ধ হতে পারেনি
-- মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, দোয়ারাবাজার
বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি, সাবেক এমপি এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলন হলেও ঐক্যবদ্ধ হতে পারেনি সুনামগঞ্জ তথা ছাতক-দোয়ারার বিএনপি। এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর হরতাল অবরোধ সহ কেন্দ্রিয় কর্মসূচি এখানে পৃথকভাবে পালন করেছে বিএনপি বিবদমান দু’গ্রুপ। সরকার ও বিরোধীদল মুখোমুখি হওয়ার ভয়ে এখানে না থাকলেও বিএনপির দু’গ্রুপের মুখোমুখি ও সাংঘর্ষিক ঘটনার ভয় এখানের সাধারণ মানুষকে
৩০টি গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছে
জৈন্তাপুর উপজেলার খারুবিল গোয়ালী খাল ব্রীজের করুণ দশা
-- মোঃ হানিফ, জৈন্তাপুর
জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের একমাত্র জন গুরুত্বপূর্ণ রাস্তাটি হচ্ছে বিরাইমারা-খারুবিল রাস্তা। জনসাধারণ এ রাস্তা দিয়ে বিকল্প রাস্তা হিসাবে জৈন্তাপুর থেকে সরাসরি গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যন্ত চলাচল করছে। আমাদের এলাকায় একটি প্রবাদ আছে যে “লেমের (কুপিবাতি) তল অন্ধকার”। এ ইউনিয়নের স্থায়ী বাসিন্ধা নির্বাচিত সংসদ সদস্য হওয়া সতে^ও এ ইউনিয়নটি বিভিন্ন সমস্যায় জর্জরিত। স্বাধীনতার ৪০বৎসর পার হয়ে গেলেও
সিটি গেটে অবৈধ পাকিংয়ের জের ধরে শ্রমিকদের হামলায় চালক আহত
-- উত্তরপূর্ব প্রতিবেদন
গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির জের ধরে সিলেট সিটি কর্পোরেশনের ঠিকাদার ও শ্রমিকদের হামলায় এক চালক আহত হয়েছেন। তার নাম আবুল কালাম (৩০)। তিনি সিলেট নগরীর ঘাসিটুলার বেতেরবাজারের সুবুজসেনা এলাকার বাসিন্দা। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ৮
জগন্নাথপুরে এনজিও সংস্থার নামে প্রতারণা
-- জগন্নাথপুর সংবাদদাতা
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নে কেয়ার বাংলাদেশ নামের একটি এনজিও সংস্থার নাম ব্যবহার করে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। প্রতারণার শিকার পাটলী ইউনিয়ন ১১শ পরিবার ।
পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক জানান
অনশনে বসবেন খালেদা জিয়া
-- উত্তরপূর্ব ডেস্ক
কেন্দ্রীয় নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে আগামী রোববার ঢাকায় গণঅনশন করবে ১৮ দলীয় জোট, এতে খালেদা জিয়াও অংশ নেবেন। দিনব্যাপী হরতালের পর বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১৮ দলীয় জোটের বৈঠকে নতুন কর্মসূচি ঠিক হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কর্মসূচির কথা সাংবাদিকদের জানান। (খবর : বিডিনিউজ)
সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মণিপুরী নেতৃবৃন্দের শুভেচ্ছা
সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মণিপুরী সমাজের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে অভিনন্দন জানান বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতি ও বাংলাদেশ মণিপুরী যুবকল্যাণ সমিতির নেতারা।
জগন্নাথপুরে প্রবাসী স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতনের অভিযোগ
-- জগন্নাথপুর সংবাদদাতা
জগন্নাথপুর পৌরএলায় যুক্তরাজ্য প্রবাসি স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় পৌরএলার হবিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নির্যাতিত মহিলাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
(সম্পাদকীয়)
বীর মুক্তিযোদ্ধা ইফতেখার শামীম চত্ত্বর
দ্রুত বাস্তবায়ন চাই এই সিদ্ধান্ততৎকালীন বিএনপি সরকারের আমলে দক্ষিণ সুরমায় উদ্বোধন করা হয়েছে হুমায়ুন রশীদ চত্ত্বর। হুমায়ুন রশীদ চৌধুরী সিলেটবাসীর জন্য স্বর্ণাক্ষরে লেখা একটি ইতিহাসের নাম। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পীকার, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সাবেক রাষ্ট্রদূত এবং জাতিসংঘের মতো বিশ্ব মৈত্রী সংগঠনের একমাত্র বাঙালি প্রতিনিধি। সিলেটের কৃতি সন্তান প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরীর নামে দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় কয়েক লাখ টাকা ব্যয়ে হুমায়ুন রশীদ চত্ত্বর তৈরি করা হয়েছে।
টাংগুয়ার হাওরে ঝড়ে নিহত ১, নিখোঁজ ৪
-- হাওরাঞ্চল প্রতিনিধি
তাহিরপুর টাংগুয়ার হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে একজন নিহত হয়েছেন ও নিখোঁজ রয়েছেন চারজন। গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আব্দুল গণি(৪৮) ও তার ছেলে আব্দুল হাই(১০) এবং ইন্দ্রপুর গ্রামের জীতেন্দ বর্মণ(৪৫) ও
ডায়াবেটিক সমিতির শোক সভায় বক্তারা
তিনি ছিলেন দলমত ধর্ম-বর্ণ গোত্র নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্যসিলেটের রাজনেতিক, সামাজিক, ক্রীড়া-সাহিত্য তথা সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীমের সরব উপস্থিত ছিল। তিনি ছিলেন দলমত ধর্ম-বর্ণ গোত্র নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য। মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত ব্যক্তিত্বের প্রতিক হিসাবে তিনি চিরঞ্জীব হয়ে থাকবেন মানুষের হৃদয়ে ও মনে ।
আরও খবর
সরকার হার্ডলাইনে নয়: টুকু
উত্তরপূর্ব ডেস্ক
সরকার ‘কঠোর অবস্থান’ নেওয়ায় দেশ সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতির দিকে যাচ্ছে- এমন আশঙ্কার সঙ্গে একমত নন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তার ভাষায়, জনগণের জানমালের নিরাপত্তা দিতেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। (খবর : বিডিনিউজ)
বিভিন্ন স্থানে হরতালের খবর
ছাত্রদল :
কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল গতকাল হরতাল চলাকালীন সময়ে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সিলেট শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়













