সিলেট, সোমবার, ২০ মে ২০১৩, ৬ জ্যৈষ্ঠ ১৪২০, ৯ রজব ১৪৩৪

  • আজকের পত্রিকা
  • প্রথম পাতা
  • দেশের খবর
  • শেষ পাতা
  • সিলেটের খবর
  • খেলার পাতা
  • সম্পাদকীয়
আপনি দেখছেনঃ মূল পাতা

এমসি কলেজে ছাত্রলীগের দুই গ্র“পের সংঘর্ষ

"সোমবার, 20 মে 2013 12:29" | | প্রিন্ট |


উত্তরপূর্ব প্রতিবেদন
আধিপত্য বিস্তার নিয়ে এমসি কলেজে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু ও অব্যাহতিপ্রাপ্ত সভাপতি পঙ্কজ পুরকায়স্থ গ্র“পের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ ও গোলাগুলিতে গতকাল রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকা। গতকাল রোববার দুপুর সোয়া ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে অন্তত ৩০ রাউন্ড গুলি বিনিময় হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এমসি কলেজ ও টিলাগড়ে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের পঙ্কজ ও হিরণ গ্র“পের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পঙ্কজ গ্র“পের নেতাকর্মীরা ক্যাম্পাসের দখল পুনরুদ্ধারে গেলে হিরণ মাহমুদ নিপু গ্র“পের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাঁধে। সকালে পঙ্কজ গ্র“প ক্যাম্পাসের দখল নেয়। কয়েক দিন আগে পঙ্কজ গ্র“পকে হটিয়ে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেয় হিরণ গ্র“প। এক পর্যায়ে নিপু গ্র“প

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়ক উদ্বোধনের দশ দিনের মাথায় সড়কে গর্ত-ফাঁটল

"সোমবার, 20 মে 2013 12:27" | | প্রিন্ট |

বিশ্বনাথ প্রতিনিধি
প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে বর্ধিতকরণ ও সংস্কার কাজের উদ্বোধনের দশ দিনের মাথায় ‘গর্ত ও ফাঁটল’র সৃষ্টি হয়েছে। বিশ্বনাথ উপজেলার ‘বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়কে’র আজিজনগরস্থ এলাকায় একাধিক স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ার পাশাপাশি ফাঁটল ধরেছে। নিুমানের কাজ হওয়ার কারণে অল্প সময়েই সড়কে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ধারণা এলাকাবাসীর। এলাকাবাসী অভিযোগ করে বলেন, সওজের কর্মকর্তাদের সাথে আতাত করে ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কে নিুমানের কাজ করেছে। ফলে সড়কটির সংস্কার ও বর্ধিতকরণ কাজ চলাকালীন সময়ে সড়কে নিুমানের কাজের ব্যাপারটি সওজের উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও সেদিকে কর্ণপাত করেননি সওজের উধ্বর্তন কর্তৃপক্ষ। ফলে কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা তাদের ইচ্ছামতো ভাবে তাড়াহুড়া করে কাজ শেষ করেছে। ‘সড়ক ও জনপদ (সওজ)’ অধিদপ্তরের অর্থায়নে

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

পংকী, নাসিম, জামান এই ৩জনের যেকোন ১জনকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদানের আহ্বান

"সোমবার, 20 মে 2013 12:23" | | প্রিন্ট |


সিলেট মহানগর বিএনপির এক জরুরী সভা গতকাল রোববার বিকেলে মহানগর বিএনপির ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী হিসেবে ৩জন প্রার্থীর নাম ঘোষনা করা হয়। প্রার্থী ৩জন হলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিনিয়র সহ সভাপতি নাসিম হোসাইন ও সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট সামসুজ্জামান জামান। এই ৩জন প্রার্থী থেকে যেকোন ১জনকে প্রার্থী হিসেবে ঘোষনা করার জন্য দলীয় হাই কমান্ডের প্রতি অনুরোধ জানানো হয়। সভায় জানানো হয় বিভিন্ন সংবাদপত্রে বিএনপির প্রার্থী হিসেবে আরিফুল হকের নাম প্রকাশ করা হয়েছে, যা তথ্য ভিত্তিক নয়।  সভায় বক্তারা সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের পাহাড় সম জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য দুর্নীতিবাদ ও চাঁদাবাজ আরিফুল হক

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

‘পদ্মা দুর্নীতিতে’ পরিবারের সম্পৃক্ততা নাকচ শেখ হাসিনার

"সোমবার, 20 মে 2013 12:18" | | প্রিন্ট |

উত্তরপূর্ব ডেস্ক
পদ্মা সেতু প্রকল্পে কাজ পাইয়ে দেয়ার বিনিময়ে ঘুষ লেনদেনের ষড়যন্ত্রে পরিবারের কারো জড়িত থাকার অভিযোগ সরাসরি নাকচ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডার সরকারি টেলিভিশন সিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তা উড়িয়ে দেন। টেরেন্স ম্যাকেনার নেয়া ওই সাক্ষাৎকার সম্বলিত ১৫ মিনিটের অনুষ্ঠানটি গত ১৬ মে সম্প্রচার হয়। ‘দ্য ন্যাশনাল’ অনুষ্ঠানে ‘এসএনসি অ্যান্ড এ ব্রিজ ফর বাংলাদেশ’ প্রতিবেদনে এসএনসি লাভালিনের বিরুদ্ধে অভিযোগের ওপর আলোকপাত করা হয়। দুর্নীতির অভিযোগ ওঠার পর কানাডার এই কোম্পানিটি বিশ্ব ব্যাংকে এখন কালো তালিকাভুক্ত। কোম্পানির ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ ও প্রকৌশলী মো. ইসমাইল বিচারের মুখোমুখি। দুর্নীতির অভিযোগ ওঠার পর বিশ্ব ব্যাংকের সঙ্গে টানাপোড়েনের পর প্রায় ৩০০ কোটি ডলারে দেশের বহু প্রতীক্ষিত এই সেতুর নির্মাণ আটকে যায়। প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের কাজ পাইয়ে দেয়ার জন্য

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

খ্রিস্টান-ইহুদিদের মত ঈদের সময় নিউইয়র্কের পাবলিক স্কুলে ১০ দিন ছুটির বিল উঠছে

"সোমবার, 20 মে 2013 12:22" | | প্রিন্ট |

নিউইয়র্ক থেকে এনা
খ্রিস্টানদের বড়দিন এবং ইহুদি সম্প্রদায়ের হানুকার সময় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয় আমেরিকায়। একইভাবে ঈদের সময়েও অন্তত: ১০ দিনের ছুটি ঘোষণার এবং পাবলিক স্কুলে হালাল খাদ্য পরিবেশনের একটি বিল পাশের চেষ্টা চলছে। শুধু তাই নয়, নিউইয়র্কের পুলিশ যাতে মুসলিম-আমেরিকানদের ওপর গোপন নজরদারি বন্ধ করতে বাধ্য হয়, সে প্রক্রিয়াও চালানো হচ্ছে। নিউইয়র্কের সিনেটর রুবিন দিয়াজ এবং অঙ্গরাজ্য এ্যাসেম্বলীম্যান লুইস সিপুলভেদা ১৮ মে ব্রঙ্কসে কম্যুনিটির এক সমাবেশে এসব তথ্য প্রকাশ করেন। নিউইয়র্ক অঙ্গরাজ্য পার্লামেন্টের উভয় কক্ষে গত ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজনকারী এই দুই জনপ্রতিনিধি আরো অঙ্গিকার করেন যে, নিউইয়র্ক সিটি কাউন্সিল, অঙ্গরাজ্য পার্লামেন্ট এবং ইউএস কংগ্রেসে বাংলাদেশীরা যাতে নির্বাচিত হতে পারেন সে ব্যাপারে তাদের কম্যুনিটির সাথে বাংলাদেশী-আমেরিকানদের সম্পর্ক আরো দৃঢ় করবেন।

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

আইন ঠিকমতো পড়ে আসুন, রানাকে সাকা

"সোমবার, 20 মে 2013 12:17" | | প্রিন্ট |

উত্তরপূর্ব ডেস্ক
সাক্ষীকে প্রশ্ন করার ইচ্ছা প্রকাশ করে প্রসিকিউশনের আপত্তির মুখে পড়ে প্রসিকিউটর রানা দাশগুপ্তকে আইন ‘ভালোমতো পড়ে’ আসতে বললেন যুদ্ধাপরাধে অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরী। বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রোববার এক সাক্ষীর সাক্ষ্যগ্রহণের সময় প্রসিকিউটরকে এই পরামর্শ দেন আসামি। এদিন বিএনপি নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন চট্টগ্রামের রাউজানের বাসিন্দা ৭৮ বছর বয়সী চপলা রাণী। তিনি পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তার দুই ভাসুর ও বাবার নিহত হওয়ার ঘটনা বর্ণনা করেন। ঘটনার সময় সেখানে সালাউদ্দিনের উপস্থিত ছিলেন বলে সাক্ষ্যে বলেন তিনি। চপলা রাণীর সাক্ষ্য দেয়া শেষ হলে সালাউদ্দিন কাদের আসামিকে তিনটি প্রশ্ন করার ইচ্ছা প্রকাশ করেন। এই সময় প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেন, আইনে আসামির সাক্ষীকে জেরা করার কোনো নিয়ম নেই। তখন চট্টগ্রামের বাসিন্দা রানা দাশগুপ্তকে ওই জেলার সংসদ সদস্য

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

সারাদেশে এক মাস মিছিল-সমাবেশ নিষিদ্ধ

"সোমবার, 20 মে 2013 12:19" | | প্রিন্ট |

উত্তরপূর্ব ডেস্ক
আগামী এক মাস সারাদেশে রাজনৈতিক দলের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। ঘূর্ণিঝড় মহাসেনে দূর্গতদের পুনর্বাসনসহ ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে ত্রাণকার্য সুষ্টুভাবে পরিচালনার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারি সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। রোববার দলীয় সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেন। এটি শুধু বিরোধীদলের জন্য নয়, সরকারি দলের জন্যও প্রযোজ্য বলেও উল্লেখ করেন তিনি। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সব সময় সাংবিধানিক অধিকার বাস্তবায়ন হয় না। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে মৃত্যুর হার বেশি না হলেও অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য দেশে একটি স্বাভাবিক পরিস্থিতি প্রয়োজন। এ জন্য এক মাস সভা-সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’ তিনি বলেন, ‘এটি শুধু বিরোধী দলের

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিটিশ ফরেন এন্ড কমনওয়েল্থ অফিসে বৈঠক

"সোমবার, 20 মে 2013 12:17" | | প্রিন্ট |

লন্ডন প্রতিনিধি
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রিটিশ ফরেন এন্ড কমনওয়েল্থ অফিস আয়োজিত বৈঠকে সংখালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। গত ১৬ মে ব্রিটিশ ফরেন এন্ড কমনওয়েলথ অফিস (এফসিও) আয়োজিত বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন বেথনালগ্রীন ও বো আসন থেকে নির্বাচিত ব্রিটিশ পার্লামেন্টের একমাত্র বাঙ্গালী সদস্য ও শেডো মিনিস্টার রোশনারা আলী। আলোচনা সভায় উঠে আসে সাম্প্রতিক বাংলাদেশ প্রসঙ্গ, সংখ্যালঘু নির্যাতন ও ২৮ ফেব্রুয়ারি ২০১৩ সালের ধর্মীয় মাইনরিটি সম্প্রদায়ের ঘরবাড়ি, ব্যাবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাষনালয়ে উগ্রপন্থীদের হামলার কথা। বিশেষ করে আসছে নির্বাচন ও নির্বাচন পরবর্তিতে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়টির

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

এ যেন মগের মুল্লুক: দুদু

"সোমবার, 20 মে 2013 12:19" | | প্রিন্ট |

উত্তরপূর্ব ডেস্ক
বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, বিরোধী দলকে সমাবেশ করতে বাধা দিলেও সরকারি দলের সমাবেশ অবাধে করতে দেয়ায় মধ্যদিয়ে সরকারের ‘দ্বৈতনীতির’ প্রকাশ ঘটেছে। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তুলে বলেন, “এই দেশটা যেন সরকার মগের মুল্লুকে পরিণত হয়েছে। শেখ হাসিনা যেটা বলছেন; তার মন্ত্রিসভা, উকিল-মোক্তাররা তাই করছেন।” বিরোধী দলকে সমাবেশের অনুমতি না দেয়ার সমালোচনা করে করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, “অন্যদিকে সরকারের আশ্রিত ১৪ দলীয় জোটকে কর্মসূচি পালন করতে দেয়া হচ্ছে। তাদের কর্মকাণ্ড প্রমাণ করে, একাত্তর সালের অর্জিত গণতন্ত্রকে এই সরকার কবরস্থ করছে।” নয়া পল্টনে ওই সংবাদ সম্মেলনে শামসুজ্জামান অভিযোগ করেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কার্যত বন্ধ করে দেয়া হয়েছে। দলের নেতাদেরও ঢুকতে বাধা দেয়া হচ্ছে। “দেশে এখন ১৯৭২-৭৫ সালের মতো শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

সিলেট শিক্ষা বোর্ডের সিবিএ নেতাকে হুমকির অভিযোগ

"সোমবার, 20 মে 2013 12:16" | | প্রিন্ট |

দক্ষিণ সুরমা প্রতিনিধি
সিলেট শিক্ষা বোর্ডের সিবিএ’র সাধারণ সম্পাদককে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে কতিপয় ব্যক্তি। এ ঘটনায় ভুক্তভোগী ঐ শিক্ষা কর্মকর্তা শাহপরান (রঃ) থানায় সাধারণ ডায়রি করেছেন, ডায়েরী নং- ৭৮৭, তাং- ১৮/০৫/১৩। ভুক্তভোগীর নাম মোঃ রফিকুল আলম, তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার যাত্রাবাড়ী ইউনিয়নের পুটিকা গ্রামের খাছিম উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি শাহজালাল উপশহরের ৪৪ নং রোডের সি- ব্লকের ৭১নং বাসায় বসবাস করে আসছেন। তিনি দক্ষিণ সুরমার আলমপুরস্থ সিলেট শিক্ষাবোর্ডের সিবিএ’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। ঘটনার বিবরণে জানা যায়, তারই সহকর্মী শাহজালাল উপশহরের ২২ নং রোডের ১০নং বাসার হাবিবুর রহমানের পুত্র সিলেট শিক্ষা বোর্ডের অর্থ সম্পাদক জামাল হোসেন গত ১৭/০৫/২০১৩ইং তারিখে রাত ১১ টা থেকে ১১ঃ৩৬ মিনিটের মধ্যে ২ বার অপরিচিত মোবাইল নম্বর থেকে রফিকুল আলমকে অকথ্য ভাষায়

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি


ফেইসবুকে দৈনিক উত্তরপূর্বের পাতা

Metropolitan University Sylhet, Bangladesh

সর্বাধিক পঠিত

  • এমসি কলেজে ছাত্রলীগের দুই গ্র“পের সংঘর্ষ
  • পংকী, নাসিম, জামান এই ৩জনের যেকোন ১জনকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদানের আহ্বান
  • আইন ঠিকমতো পড়ে আসুন, রানাকে সাকা
  • বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়ক উদ্বোধনের দশ দিনের মাথায় সড়কে গর্ত-ফাঁটল
  • ৩ দিনের ‘রুহানা-চ্যানেল আই ফিল্ম ফেস্টিভ্যাল’
  • যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
  • গুচ্চ খবর

পুরানো সংখ্যা

  • মে, 2013
  • এপ্রিল, 2013
uttorpurbo ad

এই মুহুর্তে অনলাইনে

We have 29 guests and no members online

| ই উত্তরপূর্ব | ডিজাইন: রাইটক্লিক্স |

প্রধান সম্পাদক - আজিজ আহমদ সেলিম, সম্পাদক ও প্রকাশক - শফিউল আলম চৌধুরী কর্তৃক,
উইনার অফসেট প্রেস, জিন্দাবাজার সিলেট থকে মুদ্রিত, সম্পাদকীয়, বানিজ্য ও বার্তা বিভাগ: কাজী ইলিয়াস জিন্দাবাজার, সিলেট- ৩১০০,
ফোন ০৮২১৭১০৩৬৬(বার্তা), ফ্যাক্স: ০৮২১৭১০৩৬৫, ইমেইল: uttorpurbo (at) gmail.com