উত্তরপূর্ব ডেস্ক
সিলেটে আদালত প্রাঙ্গনে মামলার এক বিবাদীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আহত শামীম আহমদ স্বপন (২৫) গোয়াইনঘাট উপজেলার বগাইয়া ছড়ারপাড়ের ফুল মিয়ার ছেলে। তিনি পরিবেশ অধিদফতরের দায়ের করা একটি মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন। সোমবার দুপুর সাড়ে ১২টায় সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বারান্দায় এ ঘটনা ঘটে। কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, শামীম আহমদ স্বপন পরিবেশ অধিদপ্তরের একটি মামলার বিবাদী। দুপুরে মামলার হাজিরা দিতে এলে ৪-৫ জন দুর্বৃত্ত আদালতের বারান্দায় তার উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সিলেটের সহকারি পাবলিক প্রসিকিউটর রাশিদা সাঈদা খানম জানান, হামলাকালে তিনি আদালতের ভেতরে শুনানিতে ছিলেন। হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে দেখতে পান স্বপন মেঝেতে পড়ে আছে এবং শরীর থেকে রক্ত ঝরছে। পরে পুলিশ ও উপস্থিত লোকজন তাকে উদ্ধার
উত্তরপূর্ব ডেস্ক
সিলেট ওসমানী বিমানবন্দর থেকে পুলিশ অ্যাসল্ট মামলার এক নারী আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত পারভিন আক্তার আলী (৪০) সুবিদবাজার লন্ডনী রোডের অগ্রণী ৬১ নম্বর বাসার শামসুল হকের স্ত্রী। পারভিন যুক্তরাজ্য প্রবাসী। সোমবার সকালে ওসমানী বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিমানবন্দর থানার ওসি খায়রুল ফজল জানান, ২০১০ সালে তৎকালিন সিলেট কোতোয়ালী থানার এসআই হায়দারকে কুপিয়ে আহত করেছিল পারভিন আক্তার আলী। এ ঘটনায় থানায় মামলা (নং-৪৯৬/২০১০) দায়ের হলে আদালত তাকে একবছর দুইমাসের সাজা দেন। মামলা দায়েরের পর পারভিন পালিয়ে যুক্তরাজ্য চলে যান। সোমবার সকালে তিনি বিমানের একটি ফাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
উত্তরপূর্ব ডেস্ক
সিলেটে এসেই সিটি করপোরেশন নির্বাচনে দল থেকে একক প্রার্থী দেয়ার ঘোষণা দিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মুবীন চৌধুরী। সোমবার বিকেল সাড়ে ৪টায় সিলেট ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন। দলীয় সূত্রে জানা যায়, সিলেট সিটি করপোশেন নির্বাচনে বিএনপির চার প্রার্থীর মধ্যে সমঝোতা করে একক প্রার্থী নির্ধারণের লক্ষ্যেই সোমবার বিকেলে সিলেট আসেন শমসের মুবিন চৌধুরী। ওসমানী বিমানবন্দরে বিএনপির সাবেক কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কাহের শামীম ও সাংগঠনিক সম্পাদক আলী আহমদের নেতৃত্বে শতাধিক দলীয় নেতাকর্মী তাকে স্বাগত জানান। তবে সেখানে যাননি মহানগর বিএনপির দায়িত্বশীল কোন নেতা। ফলে তার ঐক্য প্রচেষ্টা কতটুকু সফল হবে তা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শমসের মুবিন চৌধুরী বলেন, সিলেটে
উত্তরপূর্ব ডেস্ক:
মতিঝিল থানার দুই মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম-আহ্বায়কসহ তিন নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে পেয়েছে পুলিশ। ঢাকার মহানগর হাকিম এরফানউল্লাহ সোমবার তাদের প্রত্যেক মামলায় দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে দুই মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের হেফাজতের আবেদন করেন। এই তিন নেতা হলেন- হেফজতে ইসলামের যুগ্ম-আহ্বায়ক হাফেজ মিজানুর রহমান, কাফরুল থানার আহ্বায়ক মুফতি আবুল বাশার নোমানি এবং মুফতি ইমরান মাজহারী। এদের মধ্যে ইমরান মাজহারী লালবাগ শাহী মসজিদের খতিব ও জামিয়া আরাবিয়া খাদেমুল ইসলামি মাদ্রাসার প্রিন্সিপাল। মিজানুর রহমান একই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এবং আবুল বাশার মিরপুর জামিউল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল।রোববার সন্ধ্যায় রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার
আব্দুল কাইয়ুম
সিটি কর্পোরেশন নির্বাচনের আর মাত্র ২৪ দিন বাকি। আগামী ১৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠান। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে নির্বাচনী কাজ এগিয়ে চলছে। এবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ১২৭ টি ভোট কেন্দ্র থেকে ৪৫ টি কেন্দ্রকে প্রবল ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে দুটি গোয়েন্দা সংস্থা এবং পুলিশের বিশেষ শাখা। ২ লাখ ৯১ হাজার ৪৬ জন ভোটারের ভোটাধিকার প্রয়োগকে নির্বিঘœ করার লক্ষ্যে ইতিমধ্যে গোয়েন্দা পর্যবেক্ষণ ও পুলিশি নজরদারি সম্পন্ন হয়েছে। জামায়াত ও সরকারি দলের প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা রয়েছে বেশি। প্রতিটি এলাকায় প্রার্থীদের সমর্থকদের রাজনৈতিক গ্রুপ থাকার কারণে এ সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। গোয়েন্দা সূত্র জানায়, এবার সবচেয়ে ঝুঁকিপূর্ণ ওয়ার্ড দুটি ২৫ ও ২৬ নং ওয়ার্ড। ২৬ নং ওয়ার্ডের সাধুরবাজার রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটিতে গতবারে মতো এবারও সংর্ষের আশঙ্কা আছে।
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
সিলেটের ফেঞ্চুগঞ্জে পুরাতন একটি মসজিদের নতুন নামকরণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শান্তি-শৃংখলা বজায় রাখার স্বার্থে পুলিশ উভয়পক্ষকে সতর্কীকরণ নোটিশ জারি করেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার গাজীপুর গ্রামে প্রায় আড়াইশ’ বছর পূর্বে গাজীপুর বড় জামে মসজিদ নামে একটি মসজিদ নির্মাণ করা হয়। পুরাতন এই মসজিদে এলাকার মুসল্লিরা নিয়মিত নামাজ পড়ে আসছিলেন। সম্প্রতি মসজিদ কমিটির সভাপতি ধারণ গাজীপুর গ্রামের ফয়েজ আহমদ কওছরের নেতৃত্বে একদল লোক মসজিদের দেয়ালে “ধারণ গাজীপুর বড় মসজিদ” নামীয় ফলক লাগানোর পর এলাকায় দু’পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। নাম পরিবর্তনের ঘটনার প্রতিবাদে গাজীপুর গ্রামের সেলিম আহমদ চৌধুরী গত ৪ মে ফেঞ্চুগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করণে পুলিশ সংঘর্ষে না জড়াতে উভয় পক্ষকে নোটিশ প্রদান করে। অভিযোগকারী সেলিম আহমদ চৌধুরী বলেন,
উত্তরপূর্ব ডেস্ক
যতই সময় যাচ্ছে, ততই দূতাবাসে বাড়ছে বৈধ হতে আসা বাংলাদেশিদের ভিড়। রিয়াদে বাংলাদেশ দূতাবাসটি একটি আবাসিক এলাকায় হওয়াতে মধ্যরাত পর্যন্ত বাংলাদেশিদের অবস্থান বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের। সে কারণে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে রিয়াদ দূতাবাসে কনস্যুলার সেবা দেওয়ার জন্য একমাসের জন্য কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে অস্থায়ী ক্যাম্প খুলেছে রিয়াদ বাংলাদেশ দূতাবাস। (খবর: আইএনবি) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ মে থেকে দূতাবাসের সব ধরনের কনস্যুলার কার্যক্রম (এমআরপি ব্যতীত) পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্ট তৈরি, আউট পাস (ছাড়পত্র) ইস্যু, যাদের পাসপোর্ট নেই, তাদের নতুন পাসপোর্ট সরবরাহ ইত্যাদি কাজ আগামী একমাসের জন্য ইসতারাহ (কমিউনিটি সেন্টার) আল ফাকহারে (১৮নং এক্সিট) স্থানান্তর করা হয়েছে। এ কাজ সংশ্লিষ্ট প্রবাসী বাংলাদেশিদের এই একমাস এই কমিউনিটি সেন্টারে গিয়ে সেবা নেওয়ার আহ্বান
কমলগঞ্জ প্রতিনিধি
দৈনিক মজুরী ১২০ টাকা,লেবার হাউজ দখলমুক্তকরণ, ভিটা উচ্ছেদ আইন বাতিল করা,চা ছাত্র বৃত্তি পূনচালুসহ ২০ দফা দাবী আদায়ের লক্ষ্যে আজ মঙ্গলবার থেকে ফাঁড়ি চা বাগানসহ দেশের মোট ২৪০টি চা বাগানে সাধারন চা শ্রমিকরা একযোগে কর্মবিরতি পালন করবে। কর্মবিরতি পালনকালে সকল চা বাগানে চলবে বিক্ষোভ মিছিল ও সভা। দেশের সবগুলো চা বাগানে চা শ্রমিকরা একযোগে কর্ম বিরতি পালন করলে চা শিল্পে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন চা বাগান ব্যবস্থাপকরা। চা শ্রমিকরা গণ সংযোগ করে এ আন্দোলন করার পূর্বে প্রতিটি চা বাগান ব্যবস্থাপকদের অবহিত করে। কমলগঞ্জ উপজেলার একাধিক চা বাগান সূত্রে জানা যায়, ২০০৮ সনে নির্বাচনে পরাজিত শক্তি (বিজয় প্রসাদ বুনার্জি) ক্ষমতাসীন দলের রাজনৈতিক প্রভাবে ২৫ নভেম্বর ২০০৯ সনে লেবার হাউজ থেকে সরিয়ে জবর দখল করে নেয়। সেই থেকে চা শ্রমিকদের ভাগ্যে শুরু হয় নিপিড়ন। কমলগঞ্জের বাঘাছড়া চা বাগানের সাধারন চা
উত্তরপূর্ব প্রতিবেদন
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের বাতিলকৃত সাধারণ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে রায় পেয়েছেন ৯ জন। শুনানী শেষে তাদের ৫ জনের মনোনয়ন বৈধ ও ৪ জন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেন বিভাগীয় কমিশনার এনএম জিয়াউল আলম। গতকাল সোমবার যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, সংরক্ষিত ২নং মহিলা আসনের কাউন্সিলর আক্তারুন নেছা বেবী, সাধারণ কাউন্সিলর প্রার্থী ১৪ নং ওয়ার্ডের সিরাজুল ইসলাম শামীম, ১৯ নং ওয়ার্ডের এস এম শওকত আমীন তৌহিদ, ২৪ নং ওয়ার্ডের সোহেল আহমদ রিপন ও ৩নং ওয়ার্ডের আবজাদ হোসেন আমজাদ। এর আগে বাছাইকালে শিক্ষাগত যোগ্যতার , ঋণ খেলাপি, নাম ও সনদপত্র না থাকায় তাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছিলো। তাই মনোনয়ন বৈধ হওয়ায় সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহন করতে এ ৫ জন প্রার্থীর আর কোনো বাঁধা রইলো না। আপিল করেও রায় যাদের পক্ষে নিতে পারেনি তারা
মীর্জা সোহেল
বঞ্চনাই যেন কৃষকের নিয়তি। শ্রমে-ঘামে ফলানো ফসলের ন্যায্য মূল্য কৃষকদের হাতে না ওঠা যেন অনেকটা নিয়মে পরিণত হয়েছে। এবারও এর ব্যতিক্রম হয়নি। সরকারিভাবে পুরোদমে বোরো ধান-চাল সংগ্রহ শুরু না হওয়ায় ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা। সেই সুযোগে বাজারে চলছে যথারীতি ফড়িয়া ও মৌসুমি বেপারিদের দাপট। এ অবস্থায় নিরোপায় কৃষকরা বাধ্য হয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে মণপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা কমেই ফড়িয়া ও মৌসুমি বেপারিদের হাতে তুলে দিতে হচ্ছে সোনালী ফসল। ফলে বাম্পার ফলন হওয়ার পরও সিলেট অঞ্চলের কৃষকদের মুখে নেই হাসি । ২ মে থেকে ধান-চাল সংগ্রহের কথা থাকলে ও নানা টালবাহানায় খাদ্যে বিভাগ গতকাল পর্যন্ত খাদ্য অধিদপ্তর কোনো চাল সংগ্রহ করতে পারেনি। তবে দু একটি জেলায় ইতিমধ্যে মিলারদের সঙ্গে চাল কেনার চুক্তি হয়েছে। সংগ্রহ অভিযান শুরু না হওয়ায় কৃষকরা সরকার-নির্ধারিত দামে ধান বিক্রি করতে পারছেন না ।